শর্তাবলি
শেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬
এই ওয়েবসাইট
- Property Booster BD-এর এই ওয়েবসাইটে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস আর শেয়ারের তথ্য দেখানো হয়, আর আমাদের মার্কেটিং সেবার কথা বলা হয়। সাইট ব্যবহার করলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।
প্রপার্টির তথ্য ও দাম
- প্রপার্টির তথ্য মালিক বা ডেভেলপার দেন। প্রকাশের আগে আমরা যাচাই করি, তবু কেনা বা ভাড়ার আগে নিজে জায়গা দেখুন আর কাগজপত্র (দলিল, নামজারি, অনুমোদন) যাচাই করুন।
- দেখানো দাম "Asking" দাম, চূড়ান্ত দাম নয়; দাম আর প্রাপ্যতা বদলাতে পারে।
- আমরা কেনাবেচা বা ভাড়ার চুক্তির পক্ষ নই, যদি না আলাদা লিখিত চুক্তি থাকে। যাচাই না করে কাউকে অগ্রিম টাকা দেবেন না।
মালিকের অ্যাকাউন্ট ও লিস্টিং
- মালিকরা ফ্রি অ্যাকাউন্ট খুলে সর্বোচ্চ ৩টা প্রপার্টি দিতে পারেন।
- শুধু নিজের, বা যেটা দেওয়ার অধিকার আছে, সেই প্রপার্টি দেবেন; তথ্য আর ছবি সত্য হতে হবে। ভুয়া, ডুপ্লিকেট বা বিভ্রান্তিকর লিস্টিং আমরা ঠিক করতে, ফিরিয়ে দিতে বা সরাতে পারি, আর দরকারে অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
- লিস্টিংয়ের ছবি আর লেখা দেখানোর অনুমতি আপনি আমাদের দিচ্ছেন; লিস্টিং সরালে সাইট থেকেও সরে যায়।
জিজ্ঞাসা ও যোগাযোগ
- কোনো প্রপার্টি নিয়ে জিজ্ঞাসা পাঠালে আপনার নাম আর নম্বর আমাদের টিম আর সেই প্রপার্টির মালিক বা ডেভেলপার পান; তাঁরা কল বা WhatsApp করতে পারেন।
মার্কেটিং ও সফটওয়্যার সেবা
- ডিজিটাল মার্কেটিং আর ওয়েবসাইটের কাজ আলাদা লিখিত চুক্তিতে হয়। CRM ও অন্যান্য সফটওয়্যারের শর্ত orbitanvil.com/terms-এ আছে।
দায়, পরিবর্তন ও আইন
- সাইটের তথ্যের ভিত্তিতে নেওয়া কোনো সিদ্ধান্তের লাভ-ক্ষতির দায় আমরা নিই না। সাইট চালু রাখার চেষ্টা করি, তবে মাঝে মাঝে বিঘ্ন হতে পারে।
- শর্ত বদলালে এই পেজে নতুন তারিখসহ দেওয়া হবে। এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী।
যোগাযোগ
প্রশ্ন বা অনুরোধ থাকলে কল বা WhatsApp করুন: ০১৭১২৯৯৯৬০২ · info@propertyboosterbd.com ·
গোপনীয়তা নীতি